দৌলতদিয়ায় যানবাহনের চাপ কিছুটা কমেছে, পশুবাহি ট্রাকের সারি –
- Update Time : ১০:০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ জুলাই ২০২১
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দক্ষিনাঞ্চলের অধিকাংশ কোরবানীর পশু পার হয়ে যাওয়ায় এবং ফেরির সংখ্যা বাড়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি কিছুটা কমে এসেছে।তবে পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে এখনো যাত্রী ও যানবাহনের অধিক চাপ রয়েছে।
ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে নদী পার হতে আসা যানবাহনের সারি গত দুই দিনের তুলনায় কিছুটা ছোট হয়ে এসেছে। তবে এখনো প্রতিটি যানবাহনকে ফেরি নাগাল পেতে মহাসড়কে সিরিয়ালে অপেক্ষা করতে হচ্ছে। রোববার বিকেলে দৌলতদিয়া ঘাটে এমনই চিত্র দেখা যায়।
সরেজমিন দেখা যায়, রোববার বিকেলেও দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ২ কিলোমিটার দুরে দৌলতদিয়া ক্যানেল ঘাট এলাকা পর্যন্ত রয়েছে নদী পার হতে আসা যানবাহনের সারি।এর মধ্যে যাত্রীবাহী বাসের সংখ্যাই অধিক।
পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে ৩ শতাধিক গাড়ী। এর মধ্যে জরুরী পন্যবাহি ট্রাক, যাত্রীবাহি বাস, ব্যাক্তিগত গাড়ির সাথে রয়েছে কিছু কোরবানির পশুবাহী ট্রাকও । এছাড়া ঘাট থেকে ১৩ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে সিরিয়ালে রয়েছে শতাধিক অপচনশীল পন্যবাহি ট্রাক ও কাভার্ডভ্যান।
এদিকে পদ্মার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। ফলে যানবাহন পারাপারে সময় লাগছে আগের তুলনায় একটু বেশি। কোরবানীর পশুবাহি ট্রাক, যাত্রীবাহি বাস ও পচনশীল দ্রব্য বোঝাই ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে নদী পারাপার করা হচ্ছে।
ফলে সাধারন পন্যবাহি ট্রাকগুলোকে ঘাটে অপেক্ষা করতে হচ্ছে দিনের পর দিন ।
এদিকে ঢাকাসহ বিভিন্ন এলাকা হতে আসা ঘরমুখো যাত্রীরা দৌলতদিয়া ঘাটে এসে বিপাকে পড়ছেন।এখানে দক্ষিনাঞ্চলের বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। নেই কোন স্বাস্হ্যবিধির বালাই।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া অফিসের ব্যবস্থাপক জামাল হোসেন জানান, রবিবার সকাল ৬ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে সারে ৪ হাজারের মতো যানবাহন পারাপার হয়েছে। গত ৫ দিন ধরেই এভাবে পার হয়েছে।এর মধ্যে শুধু গরুর গাড়িই পার হয়েছে দৈনিক গড়ে ১ হাজার।তবে রবিবার সকাল থেকে এ সংখ্যা অনেকটা কমে এসেছে। ফলে মহাসড়কে দীর্ঘ সিরিয়াল নেই।তিনি বলেন,গত শুক্রবার এ নৌরুটে ১ টি বড় ফেরি বেড়ে বর্তমানে ফেরি চলছে ছোট – বড় মিলে ১৬টি।ফলে যাত্রী ও চালকরা এ পার দিয়ে অনেকটাই স্বস্তিতে পার হচ্ছেন। তবে পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে ঘরমুখো মানুষ ও যানবাহনের প্রচুর চাপ রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































