করোনা রোগীদের জন্য গোয়ালন্দ পূজা উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা –
- Update Time : ০৫:৫৯:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১
- / ৬৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
গোয়ালন্দে করোনা আক্রান্তদের জন্য উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটি বিশেষ প্রার্থনার আয়োজন করে।
১৪ জুলাই বুধবার দুপুরে পৌরসভার বিজয় বাবুর পাড়া মঠ মন্দির শ্রী – অঙ্গনে এ প্রার্থনার আয়োজন করা হয়।
এ সময় করোনায় আক্রান্ত রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এবং রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ্ত চক্রবর্তী কান্ত,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা জীবন ঘোষ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাজিরুল ইসলাম দুলু ও তাঁর সহধর্মিণীসহ দেশের সকল করোনা রোগীর আশু রোগমুক্তি কামনা করা হয়। প্রার্থনা পরিচালনা করেন শ্রী হরিশঙ্কর মোহন্ত।
প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, গোয়ালন্দ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব সাহা দ্বিজেন, গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,
গোয়ালন্দ পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রমেশ বিশ্বাস, সাধারণ সম্পাদক সুজিত দাস,পৌর ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রফিকুল ইসলাম জুনা, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি সুধীর কুমার বিশ্বাস, রামপদ, জীবন চক্রবর্তী প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































