২ বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়ায় হবে আধুনিক নদীবন্দর : বিআইডব্লিউটিএ চেয়ারম্যান-
- Update Time : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক।
সোমবার দুপুরে দৌলতদিয়ায় ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১,২ ও চালু থাকা ৩, ৪, ৫,৬ ও ভাঙ্গন কবলিত ৭ নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
তিনি বলেছেন, স্থায়ী সমস্যা সমাধানের জন্য সরকার প্রকল্প গ্রহন করা হয়েছে। আগামী ২ বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে একটি আধুনিক নদীবন্দর হিসেবে গড়ে তোলা হবে। তীর ভাঙ্গাসহ যে সমস্যাগুলো রয়েছে তা অস্থায়ীভাবে সমাধান করার জন্য জিও ব্যাগ ও জিওটিউব ব্যবহার করে তীর রক্ষার চেষ্টা করা হবে। এ জন্য জমি অধিগ্রহণ করা হবে। জমি অধিগ্রহণ একটি জটিল কাজ। এ বিষয়ে রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা প্রশাসন কাজ করছে। অধিগ্রহণের কাজ শেষ হলে আগামী নভেম্বর মাসে স্থায়ী বাঁধ ও বন্দর নির্মাণের কাজ শুরু হবে। এর আগে যে কাজগুলো নদীর পাড়ে করা যাবে, সেগুলো আসন্ন ঈদের পর থেকেই শুরু করা হবে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল সহ অন্যান্যরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































