রাজবাড়ী সদর হাসপাতালের দুই কর্মীকে মারপিটের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ –
- Update Time : ১১:২২:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের হামলা চালিয়ে ভাংচুর ও দুই জন কর্মীকে মারপিটের ঘটনায় রবিবার সকালে মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী থানায় দায়ের করা ওই মামলার বাদী হয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ আব্দুর রহমান।
মামলায় জেলা শহরের লক্ষিকোল এলাকার বাবুল আক্তার বাবুর ছেলে আব্দুল হাই সিজান সিজু ও সাজেদুল ইসলাম সবুজ এবং রতনকে চিহ্নিত করে অজ্ঞাত পরিচয়ের আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে গত শনিবার রাতেই পুলিশ সিজু ও সবুজকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী জানিয়েছেন, গত শনিবার দুপুরে সিজু ও সবুজ সিলিয়াল ভেঙ্গে অপর আসামি রতনকে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসকের কাছে নেবার চেষ্টা করে। সে সময় ওই সিরিয়ালের কাজে ব্যস্ত থাকা চিকিৎসকের সহকারী নজরুল ইসলাম তাদের বাঁধা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে বহিরাগতদের সমাগম করে নজরুল ইসলামকে মারপিট এবং জরুরী বিভাগের ৫০ হাজার টাকা মূল্যের থাই গ্লাস ভাংচুর করে। সে সময় হাসপাতালে পরিচ্ছন্নকর্মী রবি জমাদার এগিয়ে এলে তারা তাকেও বেধরক মারপিট করে। ওই সময় অন্যান্য কর্মচারীরা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, ওই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলা দায়ের করেছে। ইতোমধ্যেই এজাহারভুক্ত দুই জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































