রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডে মেয়র তিতুর সবজি বিতরণ –
- Update Time : ০৯:৫৫:০৮ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চলমান করোনা মহামারীতে মানুষকে ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। তিনি পৌরসভার বিভিন্ন এলাকায় গিয়ে কাঁচা তরি তরকারী বিতরণ কার্যক্রম শুরু করেছেন।
শনিবার দুপুরে ৬ কেজি পরিমান প্রতিটি প্যাকেট তৈরী করার পর নিজের ব্যবহৃত গাড়ী এবং অটোরিকশায় তুলে তা নিয়ে যান তিনি শহরের ৮ নং ওয়ার্ডে নিউ কলোনী, কলেজপাড়া, কুলিপট্টি ও ফুলতলা এলাকায়। ওই সব পয়েন্টে আগত ৫ শতাধিক দরিদ্র পরিবারের সদস্যদের হাতে তিনি আলু, পটল, বেগুন, মরিচ, ঝিঙ্গা, কাঁচা কলাসহ অন্যান্য তরি তরকারির ব্যাগ তুলে দেন।
আগতরা করোনা মেয়রের এই কার্যক্রমকে স্বগত জানিয়েছেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও পরিচালনা করা হবে বলে জানিয়েছেন, পৌর মেয়র আলমগীর শেখ তিতু।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































