রাজবাড়ী সদরে স্বাস্থ্যবিধি না মানায় ১০ মামলা, জরিমানা আদায় –
- Update Time : ১১:২২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে শুক্রবার সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ নিশ্চিতকরণ এবং স্বাস্থ্য বিধি প্রতিপালন নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বিকালে রাজবাড়ী সদর উপজেলার কাজীবাধা, মাটিপাড়া ও বাণীবহ বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা নাহিদ-এর সক্রিয় অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা। এ সময় সরকারি আদেশ অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ৫ টি মামলায় ৩ হাজার ৬ শত টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে, একই দিন সকালে রাজবাড়ী শহরের প্রধান সড়ক, পৌর ইংলিশ মার্কেট, রেলগেট মোড়, মূল বাজার, ভাজানচালা ও তৎসংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার-এর সক্রিয় অবস্থান ও মোবাইল কোর্ট পরিচালনা। এ সময় সরকারি আদেশ অমান্য করায় এবং স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় ৩ টি মামলায় ১ হাজার ৩ শত টাকা এবং অন্য ২টি মামলায় আরো ১ হাজার অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও, জনগণকে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































