গোয়ালন্দ হাসপাতালে ঝুঁকি নিয়েই চালু করা হলো এক্স-রে মেশিন –
- Update Time : ১০:০০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৮৭ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ আড়াই বছর পর অনেকটা ঝুঁকি নিয়েই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে সার্ভিস চালু করা হয়েছে।
গত ৮ জুলাই বৃহস্পতিবার ঢাকা থেকে বিশেষজ্ঞ একটি কারিগরি দল এসে হাসপাতালে পড়ে থাকা নতুন এা্স-রে মেশিনটি চালু করে দিয়ে যায়। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।
এ নিয়ে গত ৭ জুলাই বুধবার যুগান্তরে ঢাকা বিভাগের চিকিৎসা ব্যবস্থার হালচাল নিয়ে বিশেষ আয়োজনে “চিকিৎসা সেবা তালাবদ্ধ” শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।যেখানে গোয়ালন্দের সচিত্র সংবাদটিও স্হান পায়।এর পরই তৎপর হয়ে ওঠে স্বাস্হ্য বিভাগ।
হাসপাতালের মেডিক্যাল টেকনোলজিষ্ট (রেডিওলজি) মোঃ কামরুল হাসান জানান, নতুন এক্স-রে মেশিনটি চালু করা হয়েছে। কিন্তু মেশিনের ক্ষতিকর রেডিয়েশন বাইরে বের হওয়া ঠেকানোর জন্য এক্স-রে কক্ষের দরজা ও জানালায় লিড নামক বিশেষ সুরক্ষা ব্যবস্হা এখনো করা হয় নি।এছাড়া রেডিওলজিস্টের সুরক্ষার জন্য ভিতরে ১০ ইঞ্চির একটি দেয়াল তৈরি করতে হবে।এগুলোর জন্য টেন্ডার সম্পন্ন করে ঠিকাদারও নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ঠিকাদার কাজগুলো করছে না।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, এক্স-রে কক্ষের অবশিষ্ট কাজগুলো দ্রুত শেষ করার জন্য তিনি ঠিকাদারের সাথে যোগাযোগ করে চলেছেন।ঠিকাদার বারবার কথা দিয়েও আসছে না।কক্ষটিতে এসি স্হাপনসহ আধুনিকায়নের জন্য আরো কিছু কাজ করা হবে বলে তিনি জানান।
প্রসঙ্গত , বৈদ্যুতিক গোলযোগের কারনে প্রায় আড়াই বছর আগে হাসপাতালের পুরাতন এক্স-রে মেশিনটি বিকল হয়ে যায়। এ বছর জানুয়ারিতে সরকারীভাবে নতুন আরেকটি এক্স-রে মেশিন সরবরাহ করা হলেও ঢাকা হতে দক্ষ কারিগররা এসে সেটি চালু করে দিচ্ছিল না।যে কারনে মেশিনটি তালাবদ্ধ ঘরে অলস পড়ে ছিল। এ অবস্থায় রোগীরা বাধ্য হয়ে বাইরের বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হতে বেশী খরচে এক্সরে করাতে বাধ্য হচ্ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































