করোনা ভাইরাস প্রতিরোধে মসজিদ ভিত্তিক প্রচারনায় তৎপর রাজবাড়ী থানা –
- Update Time : ০৬:৩৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে রাজবাড়ী থানা পুলিশ জুম্মার খুতবার পুর্বে মসজিদে মসজিদে নিরলশ ভাবে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে রাজবাড়ী থানার ওফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন শুক্রবার দুপুরে জেলা শহরের রেলওয়ে কলোনী মসজিদে বক্তব্য রেখেছেন।
তিনি বলেন, করোনার সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে, বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পড়বেন। সকলেই ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন। হ্যান্ডসেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকবেন। সামাজিক দুরত্ব বজায় রাখবেন ও ভীড় এড়িয়ে চলবেন। সরকারী বিধি-নিষেধ না মেনে চললে গ্রেপ্তার ও জরিমানার সম্মুখিন হতে হবে। জ্বর, সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করান। আপনারা যার যার সাধ্যমতো পুষ্টিকর খাবার (যেমন ফল, মুল, শাক-সবজি ও লেবু জাতীয় খাবার) বেশি করে খান। করোনা মহামারিতে অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ান। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। স্বাস্থ্য বিধি ও সরকারী বিধি-নিষেধ মেনে চলুন, নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ থাকতে সহায়তা করুন।
তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ, পিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, পিপিএম (বার) বিপিএম (বার) ও রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের দিকনির্দেশনায় সদর উপজেলার মসজিদে মসজিদে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষে প্রচারনা চালানো হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































