বালিয়াকান্দিতে ডিবি পুলিশের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার –
- Update Time : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জুলাই ২০২১
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডিবি পুলিশের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী পুলিশ সুপার এম.এম শাকিলুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় রাজবাড়ী জেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে ডিবির ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে (২ জুলাই) শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই মিলন চন্দ্র বর্মন, এস,আই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
অভিযানে বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামের গোলাম মোস্তফা ওরফে লালের ছেলে মোঃ হান্নান বিশ্বাস (৩৫) কে বহরপুর (প্রাইমারী স্কুলের পার্শ্বে) থেকে ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পুর্ব গাড়াখোলা গ্রামের মোঃ নবীন শেখের ছেলে মোঃ সেলিম শেখ (৩৭) বর্তমান বহরপুর (প্রাইমারী স্কুলের পার্শ্বে ১নং আসামি হান্নান বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া) কে ২৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে।
মোঃ হান্নান বিশ্বাসের বিরুদ্ধে ৬ টি এবং নবীন শেখের বিরুদ্ধে ৪ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































