পাংশার সরিষাতে মধ্যরাতে ইউপি সদস্য ও তার স্ত্রীকে গুলি করে হত্যা চেষ্টা –
- Update Time : ১০:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পালের ডাঙ্গা গ্রামের বাসিন্দা ও একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মোঃ নজরুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী রুনা পারভীন সালমা (৩৬) কে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দূর্বৃত্তরা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১২টার দিকে কতিপয় দূর্বৃত্তরা হঠাৎ করেই ইউপি সদস্য নজরুল ইসলামের বাড়ীতে প্রবেশ করে এবং তারা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায়। দরোজা ভাঙ্গার শব্দে নজরুল ও তার স্ত্রী ঘুম থেকে উঠে ভেতর থেকে তাদের আটকানোর চেষ্টা কারার পাশাপাশি চিৎকার শুরু করে। ওই সময় দূর্বৃত্তরা জানালা দিয়ে গুলি বর্ষণ করে। এতে নজরুলের বুকের ডান পাশে এবং তার স্ত্রীর মুখে গুলি লাগে। স্থানীয়রা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, ঘটনার পর থেকেই তারা দূর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। তবে এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































