নিজ বাড়ী থেকে কালুখালীর ইউপি মেম্বার আলেক কে অপহরণের চেষ্টা, আহত ৩ –
- Update Time : ০৮:৪২:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়নের বড় সাইরাইল গ্রামের বাসিন্দা এবং ওই ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম আলেকের বাড়ীতেও একই দিন রাত সাড়ে ১১টার দিকে ১০/১২ জন চিহ্নিত দূর্বৃত্ত হামলা চালায়। দূর্বৃত্তরা ওই সময় ইউপি সদস্য আলেককে অপহরণ করার চেষ্টা চালায়।
সে সময় পরিবারের লোকজন এগিয়ে দূর্বৃত্তরা গুলি ও কুপিয়ে জখম করে। তাদের ধারালো অস্ত্রের আঘোতে আলেক মেম্বারের মাথা এবং তার বাবা মোকছেদ মন্ডলের পা ও গুলি বর্ষণের আলেকের চাচার সালাম মন্ডলের বুকে লাগে। সে সময় স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে দূর্বৃত্তদের ধাওয়া করে। তারা জেলার পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মমিনের ছেলে মিতু (৩৫) কে আটক করে গনপিটুনি দেয়। বর্তমানে আহত মোকছেদ মন্ডল, সালাম মন্ডল এবং মিতু রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
সাওরাইল ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী জানিয়েছেন, বেশ কিছু দিন ধরে একটি সন্ত্রাসী বাহিনী আলেক মেম্বারের কাছে মোটা অংকের চাঁদা দাবী করে আসছিলো। টাকা না দেয়ায় কয়েকদিন আগে মোবাইল ফোনে দূর্বৃত্তদের সাথে আলেক মেম্বারের কথাকাটাকাটি হয়। এর পরই তার বাড়ীতে এই হামলার ঘটনা ঘটলো। মূলত দূর্বৃত্তরা আলেক মেম্বারকে অপহরণ করে নিয়ে যাবার চেষ্টা চালায়। তবে এলাকাবাসীর কারণে তারা ব্যার্থ হয়। একজনকে এলাকাবাসী আটকও করেছে।
কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানিয়েছেন, মিতুকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলার কালুখালী ও পাংশা উপজেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা জানিয়েছেন, এ ঘটনা খতিয়ে দেখার পাশাপাশি দূর্বৃত্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































