করোনা : রাজবাড়ীর ৩ পৌরসভায় টানা ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধ ঘোষনা –
- Update Time : ০৭:৫২:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে উদ্বেগজনক হারে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় রাজবাড়ীর সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় ৭ দিনের জন্য কঠোর বিধি নিষেধের সিদ্ধান্ত নিয়েছেন করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
রবিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে প্রধান আতথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, পাংশা পৌরসভার মেয়র ওয়াজেদ আলী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফসহ অন্যান্যরা।
জানাগেছে, গত ১৪ দিনে রাজবাড়ী সদরে ৩৬ শতাংশ, পাংশায় ৪০ শতাংশ, কালুখালীতে ৫৩ শতাংশ, বালিয়াকান্দিতে ৭ শতাংশ ও গোয়ালন্দে ৮৬ শতাংশ সংক্রমিত হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন জেলা করোনা ভাইরাস সংক্রমণ ও প্রতিরোধসহ সার্বিক ব্যবস্থাপনা কমিটি। ফলে আগামী সোমবার ২১ জুন রাত ১২টা ১মিনিট থেকে রাজবাড়ী সদর, পাংশা ও গোয়ালন্দ পৌরসভায় এ সিদ্ধান্ত কার্যক্রর হবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































