গোয়ালন্দ থানায় দু’যৌনকর্মীর পাল্টা-পাল্টি অভিযোগ –
- Update Time : ০৫:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লী অশান্ত করার চেষ্টা করছে একটি চক্র। পল্লীর এক নেত্রীসহ ৬ জন এবং অপর এক যৌনকর্মী পাল্টা আরেকটি অভিযোগ দায়ের করেছে। দু’টি অভিযোগই তদন্ত শুরু করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
জানাগেছে, কিছু প্রভাবশালী নেতা সুকৌশলে দৌলতদিয়া পতিতাপল্লীর দখল নিতে মারিয়া হয়ে উঠেছেন। ওই সব নেতারা পতিতা পল্লী অশান্ত করতে কতিপয় যৌন কর্মীদের ব্যবহার করা শুরু করেছেন। যার অংশ হিসেবে স্বামী ও স্ত্রীর মারপিটের ঘটনায় আহত এক যৌনকর্মীকে কৌশলে ব্যবহার করার চেষ্টা চালানো হচ্ছে। ওই যৌনকর্মী ইতোমধ্যেই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তিনি স্বামী-স্ত্রীর মারপিটের ঘটনা আড়াল করে পল্লীর এক নেত্রীসহ ৬ জনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ করেছে।
অপরদিকে, অভিযোগকারী ওই যৌনকর্মীর বাড়ীর ভাড়াটিয়া এক যৌনকর্মী তার বাড়ীওয়ালার বিরুদ্ধে তাকে মারপিট ও অর্থ ছিনিয়ে নেবার অভিযোগ এনেছেন। তিনিও গোয়ালন্দ থানায় পাল্টা অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বিকালে গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানিয়েছেন, দৌলতদিয়া পতিতাপল্লী অশান্ত করতে দেয়া হবে না। তিনি পাল্টা-পাল্টি অভিযোগ প্রসঙ্গে বলেন, দু’টি অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































