বালিয়াকান্দিতে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করেছে ইয়াবা, নগদ টাকা ও হেরোইন।
বালিয়াকান্দিতে ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে নুরুল ইসলাম তিলা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার সন্ধ্যায় বালিয়াকান্দি থানার এস,আই মাজহারুল ইসলাম ও এ,এস,আই শহিদুল সঙ্গীয় ফোর্সসহ মাদক ব্যবসায়ীর বাড়ীতে এ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিলা উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের মৃত রফিক মোল্লার ছেলে। তিলার দেহ তল্লাশী করে ৬০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। এঘটনায় এস,আই মাজহারুল ইসলাম বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। রবিবার সকালে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আদালতে মাদক মামলা বিচারাধীন রয়েছে।
বালিয়াকান্দিতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
রবিবার বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান, এর নেতৃত্বে বালিয়াকান্দি সদর ইউনিয়নের করপাড়া বাগানের ভিতর থেকেএস,আই (নিঃ) মোঃ ফাইজুর খান, এস,আই রাজীবুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ অভিযান পরিচালনা করে। অভিযানে ২৫ (পঁচিশ) পুড়িয়া হেরোইন মাদক দ্রব্য যার প্রতিটি পুড়িয়া সাদা স্বচ্ছ পলিথিন দিয়া মোড়ানো, যাহা সর্ব মোট ওজন ০২.৫০ গ্রাম সহ আসামী হামিদুল ইসলাম শিপন (৪৫) কে গ্রেফতার করা হয়। সে বালিয়াকান্দি গ্রামের মৃত মজনুর ছেলে। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































