বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের দু’গ্রুপেই রাজবাড়ী সদর চ্যাম্পিয়ন –
- Update Time : ১১:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালক) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (বালিকা)-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খেলায় বালক গ্রুপে ট্রাই ব্রেকারে পাংশা উপজেলা দলকে হারিয়ে রাজবাড়ী সদর উপজেলা দল এবং বালিকা গ্রুপে গোয়ালন্দ উপজেলা দলতে ৩-০ গোলে হারিয়ে রাজবাড়ী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































