রাজবাড়ী জেলা আ:লীগ কার্যালয়ে ডা: শেখ আব্দুস সোবহানের মরদেহে শ্রদ্ধা নিবেদন –
- Update Time : ০৫:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রবীণ রাজনীতিবীদ ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ শেখ আব্দুস সোবহান শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। বিকাল ৪টার দিকে তার মরদেহ রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আনা হয়।
সে সময় তার মরদেহে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সহসভাপতি আকবর আলী মর্জি, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমাসহ জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা কর্মীরা। পর তার মরদেহ শহরের ভবানীপুর ফুড অফিস এলাকার বাস ভবনে নিয়ে যাওয়া হয়।
জানাগেছে, ডাঃ শেখ আব্দুস সোবহান শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহি——-রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আতœীয়-স্বজন এবং রাজনৈতিক সহকর্মীদের রেখে গেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































