দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৬ কোটি টাকার বাজেট ঘোষণা –
- Update Time : ০৭:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদে ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৬ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় ইউনিয়ন পরিষদের উম্মুক্ত চত্ত্বরে এ বাজেট ঘোষণা করা হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্ত্বে বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি।
সভায় বক্তব্য রাখেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল হোসেন মোল্লা, আঃ রহিম বিডিআর, আব্দুস সালাম মৃধা, ডাঃ নাসির উদ্দিন,শাহজাহান মোল্লা প্রমূখ। সভা সঞ্চালনা করেন স্কুল শিক্ষক মোঃ আলিম উদ্দিন ফকির। এ সময় পরিষদের নারী ও পুরুষ সদস্যরা ছাড়াও ইউনিয়নের কয়েকশ নারীপুরুষ উপস্হিত ছিলেন। ইউপি সচিব তৈয়বুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ কোটি ৬ লক্ষ ২৯ হাজার ৩০০ টাকার এ বাজেট ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































