গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ধ্বংস, জরিমানা –
- Update Time : ১০:৩২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মরা পদ্মা নদী ও অন্তরমোড় এলাকায় রবিবার (৩০ মে) অবৈধভাবে বালু উত্তোলন চক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম। অভিযানে ৪ টি ড্রেজার মেশিন ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করা হয়েছে।
অভিযানে গোয়ালন্দ থানা পুলিশের একটি দল অংশ নেয়। তবে আগেই খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সবাই দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ড্রেজার মেশিন মালিক আঃ কাদের ফকিরকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































