বালিয়াকান্দিতে পর্নোগ্রাফি আইনে কম্পিউটার দোকান মালিকের কারাদন্ড ও অর্থদন্ড –
- Update Time : ১০:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পর্নোগ্রাফি আইনে বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্ণারের মালিককে ৩ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বিকালে উপজেলার বহরপুর হাই স্কুল সংলগ্ন বিন্তি কম্পিউটার এন্ড সার্ভিসিং কর্নারের মালিক ও বহরপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফা লালের ছেলে মোঃ মান্নান বিশ্বাস (৩৫) কে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৮(৫)(ক) ধারার অপরাধে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযানে সহযোগিতা করেন, রাজবাড়ী জেলা স্যানিটারী ইন্সপেক্টর সুর্য্য কুমার প্রামানিক, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ পনিরুজ্জামান ও রাজবাড়ী পুলিশ লাইনস এর একটি টিম। এ অভিযান অব্যহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































