দৌলতদিয়ায় ৩১ কেজি ওজনের বাগাইড় বিক্রি হলো ৪৪ হাজার ১শ টাকায় –
- Update Time : ০৩:৩৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে ধরা পড়েছে ৩১ কেজি ৫শ গ্রাম ওজনের বিশাল অাকৃতির একটি বাগাইড় মাছ।
শনিবার সকালে দৌলতদিয়া ঘাটের দুলাল মন্ডলের অাড়তে মাছটি বিক্রি করতে অানে জেলে জয়নাল হলদার।
এ সময় মাছটি ওজন দিয়ে দেখাযায় মাছটির ওজন ৩১কেজি ৫শ গ্রাম। ওই সময় ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ডাকের মাধ্যমে ১২৫০ টাকা কেজি দরে ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে নেন। পড়ে তিনি মোবাইল ফোন ও পরিচিত ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ করে ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১শ টাকায় মাছটি ঢাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, এখন নদীতে প্রায় বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। ফলে ভাগ্য খুলেছে জেলেদের। অাজ তিনি ১২৫০ টাকা কেজি দরে ৩১ কেজি ৫শ গ্রাম ওজনের একটি বাগাইড় ৩৯ হাজার ৩৭৫ টাকায় কিনে ১৪০০ টাকা কেজি দরে ৪৪ হাজার ১শ টাকায় ঢাকায় বিক্রি করেছেন।
তিনি অারও জানান, জয়নাল হলদারের জালে ভোরে বাগাইড় মাছটি ফেরি ঘাটের অদুরের পদ্মা নদীতে ধরা পড়লে সকালে তিনি মাছটি দৌলতদিয়া ঘাটের অাড়তে বিক্রি করতে অানেন। ওই সময় বড় মাছ দেখতে ভির করেন অনেকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































