ইয়াসের প্রভাব কমায় দীর্ঘ ৬৫ ঘন্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু –
- Update Time : ০৪:৪৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দীর্ঘ প্রায় ৬৫ ঘন্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৮ মে) সকাল ১০টা থেকে পুনরায় এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
এর আগে গত মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫ টার দিকে থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের নির্দেশে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করা হয় । ফলে দীর্ঘ সময় লঞ্চে পারাপার হওয়া যাত্রীরা ফেরিতে পারাপার হয়েছে। এদিকে এরুটে ইয়াসের প্রভাবে ব্যহত হয়েছে ফেরি চলাচল। তবে এখন স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব হোসেন জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল ১০টা থেকে এরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এখন নদী একেবারেই শান্ত।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































