পারের অপেক্ষায় দৌলতদিয়ায় যানবাহনের দীর্ঘ সারি –
- Update Time : ০৮:১৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ৪৯ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দমকা হাওয়া ও তীব্র ঢেউয়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল চরম ভাবে ব্যাহত হচ্ছে। এতেকরে দৌলতদিয়া ঘাট এলাকায় মহাসড়কে নদী পারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। এদিকে গত মঙ্গলবার রাত থেকে ব্যাস্ততম এই নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল হয়ে উঠেছে। নৌ দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে সীমিত আকারে ফেরি চলাচল চালু রেখেছে নৌ কর্তৃপক্ষ। বর্তমানে গুরুত্বপূর্ণ এ নৌরুটের ফেরি বহরে ছোট-বড় মিলে ১৫ টি ফেরি রয়েছে। ঘূর্নিঝড়ের কারনে সকাল থেকে রোরো (বড়) ফেরিগুলো বন্ধ করে ছোট ৭ টি ফেরি দিয়ে জরুরি যানবাহন পারাপার করা হয়। এ কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় নদী পারের জন্য অপেক্ষায় থাকা যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে। অপরদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় চলাচলকারী ফেরিগুলোতে সাধারন যাত্রীদের চাপও বৃদ্ধি পেয়েছে।
সরেজমিন বুধবার দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ব্যস্ততম এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণে সময় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল নদী পারের জন্য থেকে আসা বিভিন্ন যানবাহনের সারি। দুপুর ২টা নাগাদ যানবাহনের সারি দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত অন্তত আড়াই কিলোমিটার ছাড়িয়ে যায়। দুই লাইনের সারিতে এক পাশে পন্যবাহি ট্রাক ও অন্য সারিতে যাত্রীবাহি বাস আটকা রয়েছে।
এসময় গ্রীনলাইন পরিবনের যাত্রী আমজাদ হোসেন জানান, দীর্ঘদিন পর গণপরিবহন চালু হয়েছে। ভেবেছিলাম স্বাচ্ছন্দ্যে ঢাকায় যেতে পারব। কিন্তু এরই আবার ভোগান্তি শুরু হয়েছে। অন্তত দুই ঘন্টা আগে দৌলতদিয়া ঘাটে এসে সিরিয়ালে আটকে আছি। জানি না কখন ফেরির নাগাল পাব।
এদিকে ৪৯ দিন টানা বন্ধ থাকার পর চালু হয়েছে লঞ্চ চলাচল। চালুর একদিন পরই আবার বৈরী আবহায়ার কারণে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এতেকরে লঞ্চে পদ্মা পার হতে আসা যাত্রীরা চলম বিড়ম্বনায় পড়েছেন। যাত্রীরা লঞ্চ ঘাটে এসে লঞ্চ না পেয়ে আবার ছুটছেন ফেরি ঘাটের দিকে। দীর্ঘ পথ পারি দিয়ে ফেরি ঘাটে পৌঁছাতে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এসময় অনেক সাধারন যাত্রীকে চরম জীবনের ঝুকি নিয়ে ছেড়ে দেয়া ফেরিতে উঠতে দেখা যায়।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাটের ট্রাফিক ইন্সেপেক্টর আফতাব হোসেন জানান, ঘূর্নিঝড়ের প্রভাবে নদী উত্তাল থাকায় গত মঙ্গলবার রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল সম্পূন্ন ভাবে বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বানিজ্য) ফিরোজ শেখ জানান, এরুটে সকাল থেকে ১৫টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করলেও বেলা ১১টার দিকে ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা নদী উত্তাল হলে নৌ-দূর্ঘটনা এড়াতে সোয়া ১১টা থেকে ৮টি রোরো (বড়) ফেরি চলাচল বন্ধ রেখে শুধুমাত্র ৭টি ইউটিলিটি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। বেলা ৩টার দিকে পুনরায় সকল ফেরি চলাচল শুরু করেছে। আবহাওয়া অনুকুলে থাকলে সিরিয়ালে থাকা যানবাহন দ্রুত সময়ের মধ্যে পারাপার করা সম্ভব হবে বলে তিনি জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































