রাজবাড়ীতে মোট করোনায় আক্রান্ত ৪১৩১ জন –
- Update Time : ০৭:৪২:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গত ২৪ ঘন্টায় ৪ জন করোনা পজেটিভ রোগী সনাক্ত হয়েছে। রাজবাড়ীর ৫ টি উপজেলার শুধু সদর উপজেলায় ৪ জন করোনা পজেটিভ সনাক্ত হয়। গত ২২ মে তারিখে ২৬ জনের নমুনা আইইডিসিআরে পিসিআর টেস্টে ২ জন ও ২৫ মে সদর হাসপাতাল র্যাপিড এ্যান্টিজেন টেস্টে করে ২ জন সহ ৪ জনের দেহে করোনা পজেটিভ ধরা পরে।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দ্বাড়িয়েছে ৪১৩১ জনে। হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছেন ৪৬ জন সদর হাসপাতাল ৪ জন করোনা রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহন করছে।। বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৭ জনের। করোনা থেকে সুস্থ্য হয়েছেন ৪০৪৪ জন।
রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানান, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীতে আইডিসিআরে নমুনা পাঠিয়ে পিসিআর টেস্ট করে ২ জন ও র্যাপিড এন্টিজেন টেষ্ট করে ২ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দ্বাড়াল ৪১৩১ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৪০৪৪ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ৪৬জন। হসপাতালের কোভিড ইউনিটে ৪ জন করোনা রোগী ভর্তি রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































