“আজ আমার জন্মদিন”-আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম-
- Update Time : ০৪:৫১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ক্রমাগত শেষ হয়ে যাচ্ছে সময়!
সমৃদ্ধ হবার আরো কিছু সময় হয়তো বাকি
বড় বিচিত্র মানুষের জীবন।
আবেশ অনুভুতির সমুদ্রে ডুবে থাকে নিমগ্ন,
পিছনের দিন পিছনেই টানে
আহা, যদি ফিরে পেতাম কিছুটা সময়!
তবুও বিস্ময় গোলার্ধে জীবন ছুটে চলে অবিরাম।
মহাকালের মহাকাশে ঘন কালো অন্ধকার,
সব ছেপে জীবন কখনো অসীম হয়ে ওঠে
কখনো হিম শীতল মহাবিশ্ব কালের যাত্রায়
হয়ে ওঠে প্রভু।
আমি নিরন্তর রেখা ধরে হাটছি,
সমুদ্র সফেন পার হয়ে কাকে যেন ডাকি
কে সে!
কোথায় চলেছে মহাকালের এ বিশ্বব্রম্মান্ড!
আকাশের দিকে চোখ মেলে দেখো
নীল সমুদ্রের গভীর হতে ছোট্ট মুক্তার কনা
তুলে আনি বিশ্ব চরাচরে।
কাকে ডাকি! আবিরাম সূর্যচক্রের প্রতিদিন!
সহস্র বছর পর হয়তো কেহ সুধাবে তখনো
কে সে?
অনন্ত অসীম প্রান্তহীনতার বিবর্ণ কালোয়
মিলিয়ে যাবে জীবন
আমি বিস্মৃতির গহব্বরে ক্রমাগত চলি তবু বারে বারে
কোথায়! কোথায়! কোথায়!
লেখক- আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সাবেক এমপি ও সাবেক সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































