নারী নেত্রী রোমানা কবিরের নিজ উদ্যোগ, বহরপুরের ৪গ্রামের বাসিন্দারা পেলে নতুন কালভার্ট –
- Update Time : ০৬:৩৫:০০ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চর ফরিদপুর কাঁচা রাস্তায় ভেঙ্গে থাকা একটি কালভার্ট নিজ উদ্যোগে পুনঃস্থাপন করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে অবস্থান করে শ্রমিক দিয়ে ওই কালভার্ট স্থাপন করেন, রোমানা কবির নামে এক নারী নেত্রী। তিনি বাংলাদেশ মহিলা পরিষদ বহরপুর ইউনিয়ন শাখার সভাপতি ও যুব মহিলা লীগের নেত্রী।
তিনি বলেন, বহরপুর ইউনিয়নের ২,৩ ও ৪ নং ওয়ার্ডে থাকা তেতুলিয়া, চর ফরিদপুর, পুরান চর, নতুন চরসহ আরো কয়েকটি গ্রামের বাসিন্দাদের চলাচলের পথে রয়েছে এ কালভার্টটি। তবে কালভার্ট ভেঙ্গে মাটি আটকে থাকলেও তা দীর্ঘ দিন ধরে মেরামত করা হচ্ছিল না। কালভার্টের চাক গুলো ভাঙ্গা থাকায় বর্ষা মৌশুমে পানি চলাচল হয়ে যেতো বন্ধ। যে কারণে ওই রাস্তার এক পাশে সৃষ্টি হতো জলাবদ্ধতা। যা এলাকা গুলোর কৃষি ফসল উৎপাদনে বাঁধা হয়ে দাঁড়াতো। স্থানীয়দের এই দূর্ভোগ থেকে মুক্তি দিতেই এগিয়ে এসেছেন তিনি। তিনি তার নিজস্ব অর্থায়নে কালভার্টের তিনটি চাক এনে এবং বেশ কয়েকজন শ্রমিক দিয়ে ওই কালভার্টটি পুনঃস্থাপন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, হুমায়ুন কবির, আলতাফ জোয়ার্দার, মিজান ফকির, আশরাফ জোয়ার্দার, মোস্তফা জয়ার্দার, আলেক ফকির, মর্জিনা বেগম, আইরিন খাতুন, সাথী আক্তার, মমতাজ বেগম, করিম গাছি, মামুন জোয়ার্দার, রানা জোয়ার্দার, কারিফুল, মিনহাজ ও স্থানীয়রা।
স্থানীয় বাসন্দিরা জানিয়েছেন, এ কালভার্টটি পুনঃস্থাপনের জন্য তারা একাধিকবার এলাকার জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েছেন। তবে কাজের কাজ কিছুই হয়নি। বছরের পর বছর তারা দূর্ভোগের স্বীকার হয়েছেন। রোমানা কবির একজন নারী হয়েও তিনি তাদের এই দূর্ভোগ দুর করতে এগিয়ে এসেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































