রাজবাড়ীতে ১২ মামলার আসামি পিয়ারুল শ্বশুর বাড়ী থেকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার –
- Update Time : ০৪:৩০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ মে ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা শহরের পরিচিতদের মধ্যে অন্যতম পিয়ারুল সরদার (২৬)। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজী, কুপিয়ে জখম করাসহ ১২টি মামলা রয়েছে। তাকে রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গ্রেপ্তার করেছে।
পিয়ারুল রাজবাড়ীর রামকান্তপুরের বড়মুরারিপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকালে ১১০ পুড়িয়া হেরোইনসহ সদর উপজেলার গোপলবাড়ী এলাকার শ্বশুর বাড়ী থেকে পিয়ারুলকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশি জিজ্ঞাসাবাদে তার কাছে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে একই দিন গভীর রাতে সদর উপজেলার মাটিপাড়া নতুন ব্রীজ এলাকা থেকে তার দেখানো মতে একটি ওয়ান সুটার গান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজী, কুপিয়ে জখম করাসহ ১২টি মামলা রয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































