দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাটে ঈদ পরবর্তী যাত্রী জট –
- Update Time : ০৯:০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ফেরি ঘাটে যাত্রীদের জট রয়েছে। ফেরি সংকট না থাকলেও গনপরিবহন সংকটে এসকল যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
শনিবার দুপুরে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা ঘুরে সরেজমিন দেখা যায়, এখনও ঘরমুখি হচ্ছে শতশত যাত্রী। এদিকে ছুটি শেষে অনেকে কর্মমুখি হতে শুরু করেছেন। এতে উভয় ফেরি ঘাটে যাত্রীদের অতিরিক্ত চাপ রয়েছে। সহজে ফেরি পার হতে পারলেও গনপরিবহন সংকটে মহাসড়কে ঘরমুখি ও কর্মমুখি যাত্রীদের চরম দুর্ভোগ পোহাচ্ছে। গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ শেখ জানান, এই নৌরুটে বর্তমান ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। তবে এখন শুধু এ্যাম্বুলেন্স, প্রাইভেটকার-মাক্রোবাস ও পণবাহী ট্রাক এবং যাত্রী নদী পারাপার করা হচ্ছে। তবে এখন যানবাহনের চাপ না থাকলেও যাত্রীদের চাপ রয়েছে উভয় পারের ফেরি ঘাটে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































