মোটরসাইকেল চুরির ঘটনায় আটক হওয়া চোর চক্রের ৩ সদস্যের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা –
- Update Time : ০৯:১১:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত শনিবার রাতে ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। সেই সাথে মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্যকে তারা আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে সোমবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলো, ঢাকা জেলার দোহারের পালকুন্ড গ্রামের রিপন শেখের ছেলে রাসেল শেখ (৩৫), ফরিদপুর জেলার নগরকান্দার মানিকদি গ্রামের দুলাল শেখের ছেলে আজিজুল শেখ (২২) এবং একই জেলার দক্ষিণ চর মাধবদিয়া গ্রামের চাঁন মিয়া ফকিরের ছেলে বাদশা ফকির (৪২)।
জানাগেছে, শনিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট বাজার এলাকা থেকে স্থানীয় মৃত শামসুল হকের ছেলে আমিনুল ইসলাম মনসাদের একটি ডিসকোভারী মোটরসাইকেল চোর চক্রের ৩ জন সদস্য চুরি হয়। ওই সময়ই স্থানীয়রা চোরদের খুজতে বের হন। এক পর্যায়ে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের কোলারহাট বাজার এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে দুই জন চোর কৌশলে সেখানে নেমে যায়। তবে স্থানীয়রা ওই দুই জন চোরকে আটক করে রাজবাড়ী থানা পুলিশের খবর দেয়।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা ফরিদপুরের নগরকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরসাইকেলটিসহ আরো তিনটি চোরাই ডিসকোভারী মোটরসাইকেল উদ্ধার করার পাশাপাশি তিন জন চোরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আমিনুল ইসলাম মনসাদ বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































