অনিয়ম-দুর্নীতির অভিযোগে পাংশা উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ সাময়িক বরখাস্ত –
- Update Time : ০৮:০৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির কারনে রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদকে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। সেই সাথে পাংশা উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানকে উপজেলার সকল কার্যক্রম পরিচালনাসহ আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মোহাম্মদ সামসুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজবাড়ী জেলার পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ এর বিরুদ্ধে উপজেলা পরিষদের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত ১০টি দোকান নির্মাণ। তার আপন ভাই ও ফুফাতো ভাইয়ের নামে বরাদ্ধ দেওয়া,রাজম্ব তহবীল ব্যবহারের নির্দেশিকা অনুসরণ না করে গরীব-মেধাবী শিক্ষার্থীদের পরিবর্তে নিজস্ব লোকের সন্তানদের মধ্যে বৃত্তি প্রদানের মাধ্যমে অর্থ আত্মসাৎ , বয়স্ক ভাতা কর্মসূচী বাস্তবায়ন নীতিমালা (সংশোধিত) ২০১৩ অনুসরণ না করে বয়স্কভাতা প্রদান এবং নিয়ম বহিঃভূত ভাবে উপজেলা পরিষদের ফান্ড থেকে পাংশা পৌরসভা এলাকায় প্রকল্প বরাদ্দ দেওয়া সর্ম্পকে আনীত অভিযোগ গুলো বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমানিত হয়েছে। ফলে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদকে সাময়িক ভাবে বহিস্কার করেছে স্থানীয় সরকার বিভাগ।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী উপজেলা চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদের সাময়িক বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































