গোয়ালন্দে নবাগত ইউএনও হিসেবে যোগদান করলেন আজিজুল হক খান মামুন –
- Update Time : ০৯:২৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ৪৭ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সোমবার যোগদান করেছেন আজিজুল হক খান মামুন। এ উপলক্ষে গোয়ালন্দ উপজেলা পরিষদ ও উপজেলা অফিসার্স ক্লাবের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা ও নবাগত ইউএনওকে সংবর্ধণা এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মোস্তফা মুন্সি, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুল ইসলাম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি ও রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আজু শিকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন ৩১তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি গাজীপুর জেলার কাপাশিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি স্বাস্থ্য বিভাগের কেন্দ্রীয় ওষুধ গবেষনা বিভাগে কর্মরত ছিলেন। ব্যাক্তি জীবনে তিনি এখনো অবিবাহিত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































