হত্যা চেষ্টা মামলায় গোয়ালন্দ পৌর আ:লীগের সাধারণ সম্পাদক সুজ্জল গ্রেপ্তার, জামিন আবেদন না মঞ্জুর –
- Update Time : ০৬:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহমান মন্ডলকে হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে, গত ১৯ মার্চ রাতে গোয়ালন্দ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় চেয়ারম্যান আব্দুর রহমানের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় চেয়ারম্যানের চাচাত ভাই আরিফ মন্ডল বাদী হয়ে ২০ মার্চ গোয়ালন্দ ঘাট থানায় ১৬ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে। মামলার অপর আসামির অদিকাংশই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি হিসেবে সোমবার বেলা ১২টার দিকে সুজ্জলকে উপজেলা পরিষদের সামনের কুমরাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে ওই সময়ই রাজবাড়ী আদালতে পাঠানো হয়। আদালতে সুজ্জলের পক্ষের আইজীবিরা জামিন আবেদন করলেও তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। সুজ্জলের বিরুদ্ধে অস্ত্র, পুলিশের এএসআইকে মারপিট এবং মারামারির বেশ কয়েকটি মামলা রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































