বাথরুমে গৃহবধু, উকি দিয়ে যুবক ধরা –
- Update Time : ০৮:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাথরুমে উকি দেওয়ার অভিযোগে গ্রাম্য শালিসে ১৪ জুড়া জুতা পেটার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী ও শালিসে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, উপজেলার জঙ্গল ইউনিয়নের জঙ্গল পাইককান্দি পাড়া গ্রামের নিমাই চন্দ্র বিশ্বাসের ছেলে নিশিত বিশ্বাস (২০) গত সোমবার রাতে বাথরুমে এক গৃহবধু অবস্থান করার সময় উকি দেয়। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার রাতে রবীন্দ্রনাথের বাড়ীতে গ্রাম্য শালিসের আয়োজন করা হয়। ওই শালিসে নিশিত বিশ্বাসকে অভিযুক্ত করে শালিসে ইউপি সদস্য অভিমান্য মন্ডল ও গ্রাম পুলিশ সদস্য হিটলার ১৪ জোড়া জুতা পেটা করে।
এ বিষয়ে অভিযুক্ত নিশিত বিশ্বাস বলেন, আমি প্রকৃতির ডাকে সাড়া দিতে ওই ল্যাট্রিনে যেতে গেলে ভিতর থেকে আটকানো থাকায় চলে আসি। বিষয়টি নিয়ে আমাকে অভিযুক্ত করে শালিসে ১৪ জোড়া জুতা পেটা করে। আমি ইচ্ছা করে ল্যাট্রিনে যায়নি। আমাকে অন্যায় ভাবে জুতা পেটা করা হয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য অভিমান্য মন্ডলের সাথে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































