ডিআইজি হাবিবুর রহমানের উদ্যোগে দৌলতদিয়ায় ১৩ শ যৌনকর্মী পেলো খাদ্য ও ঈদ সামগ্রী –
- Update Time : ০৪:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীর দৌলতদিয়ায় যৌনপল্লীর ১ হাজার ৩ শত অসহায় ও সুবিধা বঞ্চিত নারীকে খাদ্য ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া পতিতা পল্লীর পাশে আনুষ্ঠানিক ভাবে চাল, ডাল, ছোলা, সেমাই, আলু, পেঁয়াজ, বিস্কুট, সাবানসহ ১২ ধরণের উপকরণের প্যাকেট তুলে দেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
সে সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীরসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য, করেনার দ্বিতীয় লকডাউনের মধ্যে নিদারুন কষ্টে জীবন-যাপন করছিলেন দেশের বৃহত্তর দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দারা। বিষয়টি জানতে পেরে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান এইসব সামগ্রী বিতরণের উদ্যোগ নেন। যা পেয়ে অসহায়, সুবিধা বঞ্চিত যৌন কর্মীদের মুখে হাঁসি ফুটেছে। তারা ডিআইজি হাবিবুর রহমান, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যদের প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































