রাজবাড়ীতে ভ্রাম্যমান ডিম ও দুধ বিক্রি –
- Update Time : ০৭:৫২:২০ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনায় প্রাণিজ পুষ্টির চাহিদা নিশ্চিত করণের লক্ষে রাজবাড়ীতে ভ্রাম্যমান ডিম ও দুধ বিক্রি করা হচ্ছে।
শনিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রতি ট্রে ডিম ১৭০ টাকা ও প্রতি লিটার দুধ ৬০ টাকায় বিক্রি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তাখায়ের উদ্দিন অাহম্মেদ প্রমূখ।
জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ ফজলুল হক সরদার জানান, করোনায় প্রান্তিক খামারীরা তাদের উৎপাদিত পন্য ভোক্তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারে। সে লক্ষে সরকার প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে ন্যায্য মূল্যে ট্রাকে করে জেলার বিভিন্নস্থানে ডিম ও দুধ বিক্রি করছে। এতে করে খামারীরা যেমন উপকৃত হচ্ছে, তেমিন সাধারন জনগণও কম দামে পাচ্ছে ডিম ও দুধ। পবিত্র রমজানের পুরো মাস এভাবে ন্যায্য মূল্যে এ ডিম, দুধ বিক্রি করবে জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































