পাংশায় লকডাউন বাস্তবায়নে গত ২৪ ঘন্টায় ৪৪ জনকে মোবাইল কোর্টে জরিমানা –
- Update Time : ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ৭১ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় লকডাউন বাস্তবায়নে ও করোনা মোকাবেলায় মোবাইল কোর্ট অব্যহত রেখেছে। গত ২৪ ঘন্টায় মোবাইল কোর্টের অভিযানে ৪৪টি মামলায় ১৩ হাজার ৪শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে।
স্বাস্থ্যবিধি না মেনে চলাচলএবং সরকারি নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পরে দোকানপাট খোলা রাখায় বুধবার ও বৃহস্পতিবার পাংশায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন ব্যাক্তিকে ৪৪ টি মামলায় ১৩ হাজার ৪শত ৫০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী এবং সহকারী কমিশনার (ভূমি) নুজহাত তাসনিম আওন। উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এ মোবাইল কোর্ট জনস্বার্থে অব্যাহত থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় পাংশা পৌরসভার মধ্যে অবস্থিত কাঁচা বাজারটি উন্মুক্ত স্থানে বসানোর ব্যাবস্থা করা হয়েছে। আসুন সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, করোনা মোকাবেলায় সহযোগিতা করি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































