দৌলতদিয়া দিয়ে লকডাউনের প্রথম রাতে পদ্মা পার হলো সহস্রাধিক ট্রাক –
- Update Time : ০৫:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
- / ৫৩ Time View
রুবেরুল রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ার কারণে সরকার ঘোষিত লকডাউনের প্রথম রাতের ৪ ঘন্টায় দেশের গুরুত্বপূর্ণ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট দিয়ে জরুরী সেবার এ্যাম্বুলেন্স, পচনশীন ও কাঁচামালবাহী ট্রাক সহ ১২শ ২৯টি ট্রাক নদী পার হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি এ তথ্য জানায়।
জানাগেছে, সারাদেশে করোনা সংক্রমনের হার বেড়ে যাওয়ায় সরকার সারাদেশে ৭ দিনের লকডাউন ঘোষনা দেয়। লকডাউনে জরুরী সেবার ব্যবসা প্রতিষ্ঠান ও পন্যবাহী ট্রাক ব্যাতিত যাত্রীবাহি পরিবহন, ট্রেন, দোকান-পার্ট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সেই ধারাবাহিকতায় সারা দিন দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে জরুরী সেবার এ্যাম্বুলেন্স ও লাশবাহি গাড়ি পারাপারে ২টি ছোট ফেরি সচল রাখা হয়েছে। এছাড়া পচনশীন ও কাঁচামালবাহী ট্রাক পারাপার করতে রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সচল রাখা হয়েছে ফেরি।
এদিকে মঙ্গলবার সকালে দৌলতদিয়ার ঢাকা-খুলনা মহাসড়ক ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ের সড়কে পন্যবাহি ট্রাকের সিরিয়াল রয়েছে বলে জানাগেছে। এছাড়া এ সময় বিচ্ছিন্ন ভাবে ব্যাক্তিগত কয়েকটি ছোট গাড়ি ও পাঁয়ে হাটা যাত্রীদের ফেরি ঘাটে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক ফিরোজ খান জানান, দৌলতদিয়া ঘাট দিয়ে রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত প্রায় ১২’র বেশি পন্যবাহি ট্রাক পারাপার হয়েছে। এছাড়া এম্বুলেন্স, লাশবাহি গাড়ি পারাপারে সার্বক্ষনিক দুইটি ফেরি সচল রয়েছে। তাছাড়া কোন যাত্রীবাহি যানবাহন পারাপার করছেন না। তবে নদী পারের অপেক্ষায় ট্রাকের সিরিয়াল রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































