লকডাউন : দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখি যাত্রীদের উপচে পড়া ভিড় –
- Update Time : ০৫:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ ও ফেরি ঘাটে ঘরমুখি যাত্রীদের উপচে পরা ভিড় লক্ষ করা গেছে। সামাজিক দুরত্ব বজায় রাখার কোন নির্দেশনাই মানছেন না যাত্রী ও চালকরা। তবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে বাসসহ গণ পরিবহন, লঞ্চ ও ফেরীর যাত্রীদের।
সোমবার থেকে সারাদেশে এক সপ্তাহ লকডাউনের ঘোষণার পর থেকে ঘরমুখি হতে শুরু করেছে সাধারণ মানুষ। এতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যাত্রীদের ভিড় দেখা যায়। তবে যাত্রীদের অভিযোগ অতিরিক্ত ভাড়া দিয়ে গাদাগাদি করে ঘরমুখি হতে হচ্ছে তাদের। যদিও প্রশাসনিক তেমন কোন নজরদারি লক্ষ করা যায়নি।
দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, এ রুটি ১৪টি ছোট ও বড় ফেরী দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার অব্যাহত রয়েছে। যদিও অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রী ও যানবাহনের চাপ অধিক।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































