রাজবাড়ীতে দশম শ্রেণীর ছাত্রীকে ৩ দফা গণধর্ষণ, সহপাঠিসহ ৪ ধর্ষক গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ধর্ষণের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে রাজবাড়ীতে দশম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীকে তিন দফা গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে পুলিশ ছাত্রীটির সহপাঠি বন্ধুসহ চার জন ধর্ষককে গ্রেপ্তার করেছে।
এ ঘটনায় রবিবার দুপুরে ওই ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়ার হঠাৎপাড়া গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে এবং ওই ছাত্রীর সহপাঠি বন্ধু রিফাত শেখ, হবিবর শেখের ছেলে আব্বাস শেখ, রইচ শেখের ছেলে সোহাগ শেখ এবং জয়নাল শেখের ছেলে আসাদ শেখ সহ ৭ জন ও অজ্ঞাতনামা আরো ১ জনকে আসামি করা হয়েছে। আসামিরা ওই ছাত্রীকে রাজবাড়ী সদর উপজেলার শহিদওহাবপুর ইউনিয়নের জনৈক বাসার মৃধা বাসির বসত বাড়ীতে নিয়ে গত ২১ শে ফ্রেব্রুয়ারী, ৩ মার্চ ও ২৪ মার্চ গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ এবং ভয়-ভীতি প্রদান করে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মেয়েটির মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে চার জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































