বঙ্গবন্ধুকে “স্বচক্ষে দেখা” শতবর্ষীদের বাড়ীতে ফুল,ফুল ও ক্রেস্ট নিয়ে হাজির থানার ওসি –
- Update Time : ০৮:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বঙ্গবন্ধুকে “স্বচক্ষে দেখা” শতবর্ষী বৃদ্ধদের বাড়ীতে বাড়ীতে ফুল, ফল ও মুজিব বর্ষের ক্রেস্ট নিয়ে হাজির হয়েছেন, রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এমন ব্যতিক্রমী উদ্যোগে নিয়েছেন তিনি।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের ১১৩ বছর বয়সী আফসার বিশ্বাস, মধুপুর গ্রামের ১২০ বছর বয়সী জন জোয়াদ্দার, নবাবপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ১০২ বছর বয়সী অবসর পুলিশ সদস্য বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক, বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের ১০২ বছর বয়সী কালিপদ সোম, কুবদী গ্রামের ১০৮ বছর বয়সী ছকিনা বেগমের বাড়ীতে গিয়ে মুজিব শতবর্ষ উপলক্ষে ফুল, ফল ও ক্রেস্ট প্রদান করেন। সে সময় শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধারা আবেগে আপ্লুত হয়ে ওসিকে জড়িয়ে ধরে দোয়া করেন।
ওই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পুলিশ পরিদর্শক সুমন কুমার আদিত্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওসি তারিকুজ্জামান জানিয়েছেন, পর্যায় ক্রমে উপজেলার সকল শতবর্ষী বৃদ্ধ-বৃদ্ধার বাড়ীতে গিয়ে তিনি ওই সব উপহার সামগ্রী পৌছে দেবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































