৫ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় দন্ডপ্রাপ্ত আসামি রাজবাড়ীর রতন ৮ বছর পর গ্রেপ্তার –
- Update Time : ১০:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ রতন শেখ (৪৫) কে দীর্ঘ ৮ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।
রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামের হালিম শেখের ছেলে।
রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাত ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সূর্যনগর রেলষ্টেশন এলাকায় আতœগোপনে থাকা অবস্থায় রতন শেখকে গ্রেপ্তার করা হয়। ওই শিশুটিকে ধর্ষনের চেষ্টার ঘটনার শিশুটির বাবা বাদী হয়ে ২০১২ সালের ১২ অক্টোবর রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রতনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। তবে মামলা দায়েরের পর থেকে রতন হন নিরুদ্দেশ।
ওই মামলায় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ২০২০ সালের ২৪ মার্চ রতনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড প্রদান করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































