বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ও দায়রা জজের ফুলেল শ্রদ্ধা –
- Update Time : ১১:০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী রাজবাড়ীতে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আদালত চত্বর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোসভায় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের বিচারক শারমিন নিগার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুইয়া, ল্যান্ড সার্ভ ট্রাইব্যুন্যাল বিচারক মোঃ ইউনুস খান, যুগ্ন জেলা জজ প্রথম আদালত মোঃ পারভেজ শাহরিয়ার, লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব, সদর সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজ নুর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তার, জিডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শুধাংশু শেখর রায়, গোয়ালন্দের সহকারী জজ জাকির হোসেন, বালিয়াকান্দির সহকারী জজ ইমরান আহম্মেদ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মৌসুমী সাহা, অতিরিক্ত সদর সহকারী জজ নুসরাত খানমসহ অন্যান্যরা। সে সময় জেলা ও দায়রা জজ আদালতের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































