তৃতীয় লিঙ্গের বাসিন্দাদের উপর হামলা প্রতিবাদ এবং গ্রেপ্তার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন –
- Update Time : ০৯:১৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় বসবাসরত তৃতীয় লিঙ্গের (হিজড়া) সম্প্রদায়ের বাসিন্দাদের উপর হামলা, বাড়ীঘর ভাংচুর, নির্যাতন ও জখমের প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শান্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে রাজবাড়ী, ফরিদপুর ও মধুখালী তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাব ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। সে সময় শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলও করে তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর দৌলতদিয়ার তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেত্রী মাহিয়া মাহি ও চায়না, ফরিদপুরের নিশিতা নিশি ও মধুখালীর পাপিয়াসহ অর্ধশতাধিক তৃতীয় লিঙ্গের সদস্যরা।
মানববন্ধনে আগতরা বলেন, তাদের কাছে বিভিন্ন সময় দৌলতদিয়ার মাসুদ মোল্লা ও সোহেল মন্ডল চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত শুক্রবার সন্ধ্যায় একদল দূর্বৃত্ত তাদের ভাড়া বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় হামলাকারীরা বাড়ীতে থাকা হিজড়াদের ওপর নির্যাতনও চালায় বলে অভিযোগ করেন। যার কারণে আজ তারা রাজপথে নেমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টাস্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। একই সাথে তারা গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে হামলাকারীরা বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাচ্ছে। সে জন্য তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
তিনি আরো বলেন, আমরা সমাজের বোঝা না। নিজেরা কাজ করে খাই। আমরা এ দেশের মানুষ ও ভোটার। তবে নির্যাতনের কারণে আমাদের এখন এমন অবস্থা হয়েছে যে, আমাদের চাইতে রহিঙ্গারা এখন বেশি শান্তিতে বসবাস করছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































