কর্মমুখি শিক্ষা ব্যবস্থার পক্ষে আমি- বাপুস-এর সভায় রাজবাড়ীর এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ০৫:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস)বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে রাজবাড়ী পৌরসভার অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি অধ্যাপক আব্দুস সাত্তার খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় নেতা ওয়াহিদুজ্জামান সরকার, কাজী জহুরুল ইসলাম বুলবুল। বক্তৃতা করেন, বাপুর রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ওয়াজিউল্লাহ মন্টুসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা।
প্রধান অতিথি কাজী কেরামত আলী এমপি পুস্তক ব্যবসায়ীরা করোনাকালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ উল্লেখ করে বলেন, মন্দা ভাব কাটিয়ে তুলতে বই-এর ব্যবসার পাশাপাশি অন্যান্য ব্যবসা পরিচালনা করাটা জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন, কর্মমুখি শিক্ষা ব্যবস্থার পক্ষে আমি। শিক্ষাপ্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিদেশে গিয়ে দেখিছি, ওই সব দেশে কর্মমুখি শিক্ষা প্রদান করা হচ্ছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার যে যা হতে চাচ্ছে, মেধা অনুযায়ী ওই সব শিক্ষার্থীদের সে ব্যবস্থা করে দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে কুদরোদি খোদা শিক্ষা ব্যবস্থা চালু করা জরুরী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































