৫ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না রাজবাড়ীর মুন্নু’র –
- Update Time : ০৩:৪৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ৪৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনীর মুন্নু মোল্লা (৪৫)। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। তবে তিনি নিজেকে কারাগারে যাবার হাত থেকে নিজেকে বাঁচাতে আত্নগোপনে থেকেছেন টানা ৫ বছর। যদিও হয়নি তার শেষ রক্ষা গত বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার খিলক্ষেত রেলগেট এলাকা থেকে মুন্নুকে রাজবাড়ী থানা পুলিশ গ্রেপ্তার করে।
রাজবাড়ী থানার এসআই হিরণ কুমার বিশ্বাস জানান, ২০১৬ সালের ১৬ আগষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় রাজবাড়ীর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মুন্নুকে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করে। তবে আদালতের রায় প্রদানের পর থেকে আত্নগোপনে চলে যায় মুন্নু। একাধিকবার চেষ্টা চালিয়েও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তবে প্রচেষ্টা ছিলো অব্যাহত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































