বালিয়াকান্দিতে র্যাবের হাতে ইয়াবা এবং গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ১০:৩৪:০০ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার সংলগ্ন দুর্গাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মোঃ শুকুর আলী বিশ^াসের ছেলে মোঃ নাছিরুল বিশ^াস (৪৩) এবং দুর্গাপুর গ্রামের মোঃ বাসার মন্ডলের ছেলে মোঃ রাসেল মন্ডল (২৭)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে সোমবার সকালে র্যাব সদস্যরা দুর্গাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ নাছিরুল বিশ^াস ও মোঃ রাসেল মন্ডল কে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩২০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৭০ গ্রাম গাঁজা, মাদক বিক্রিত নগদ দুই হাজার টাকা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ৬ টি সীমকার্ডসহ ৩টি মোবাইল ফোন ও ১ টি মোটর সাইকেল জব্দ করে। এ ঘটনায় বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































