রাজবাড়ীতে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৭:১১:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৪৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“করোনাকালে নারী নের্তৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সে সময় এমপি কাজী কেরামত আলী নারীদের সম্মানার্থে গান গেয়েও শোনান।
জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত) এম.এ নাহার। সে সময় কর্মময় জীবনের সফলতার গল্প তুলে ধরেন সফল সরকারী দপ্তরের কর্মকর্তা, সংগঠক ও জয়ীতারা।
বক্তরা বলেন, নারী-পুরুষের বৈষম্য দুর করতে হবে। এখন দেশের অনেক গুরুত্বপূর্ণ স্থানে দ্বায়িত্ব পালন করছে। কিন্তু বেতন কাঠামোর দিক দিয়ে নারীরা পুরুষের থেকে অনেক পিছিয়ে। এসব দুর করতে হবে। পুুরুষরা শুধু কাজ করে অর্থ উপার্জন করে আর নারীরা পুরো সংসার পরিচালনা করে। যতই টাকা থাক, সংসার ঠিক না থাকলে কিছুই ঠিক থাকবে না। তাই নারীর প্রয়োজনীয়তা অপরেসীম।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































