রাজবাড়ীতে বিচার বিভাগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত –
- Update Time : ০৪:১৭:১৮ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ীতে বিচার বিভাগের উদ্যোগে নানা ধরণের কর্মসূচী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি আদালত চত্বর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়।
পরে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোসভায় উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালের বিচারক শারমিন নিগার, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুইয়া, ল্যান্ড সার্ভ ট্রাইব্যুন্যাল বিচারক মোঃ ইউনুস খান, যুগ্ন জেলা জজ প্রথম আদালত মোঃ পারভেজ শাহরিয়ার, লিগ্যাল এইড কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ সৈয়দ আব্দুল্লাহ আল হাবিব, সদর সিনিয়র সহকারী জজ সৈয়দ মোস্তফা রেজ নুর, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তার, জিডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শুধাংশু শেখর রায়, গোয়ালন্দের সহকারী জজ জাকির হোসেন, বালিয়াকান্দির সহকারী জজ ইমরান আহম্মেদ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রট মৌসুমী সাহা, অতিরিক্ত সদর সহকারী জজ নুসরাত খানমসহ অন্যান্যরা। সে সময় জেলা ও দায়রা জজ আদালতের সকল কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবনের গুরত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































