ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজবাড়ী জেলা আ:লীগের আলোচনা সভা অনুষ্ঠিত-
- Update Time : ১০:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন এবং বিকালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফকির আব্দুল জব্বার, ফকরুজ্জামান মুকুট, এ্যাডঃ সফিকুল আজম মামুন, ওহিদুজ্জামান, সফিকুল ইসলাম সফি সহ অন্যান্যরা।
আলোচনা সভায় রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতুসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠানের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































