গলায় ফাঁস নিয়ে দশম শ্রেণীর ছাত্রীর আত্নহত্যা –
- Update Time : ০৮:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১
- / ৬৫ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামে দশম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করেছে। ওই ছাত্রীর নাম, সুমনা মন্ডল (১৬)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গড়িয়াদহ গ্রামের রিপন কুমার মন্ডলের কন্যা।
সুমনা মন্ডল নানা বাড়ীতে থেকে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ালেখা করতো।
স্থানীয় লোকজন ও থানা সুত্রে জানাগেছে, সুমনা মন্ডল বালিয়াকান্দি উপজেলার জঙ্গল গ্রামের নানা (দাদু) সনাতন মন্ডলের বাড়ীতে থেকে পড়ালেখা করতো। সোমবার সকাল ৯টার দিকে জঙ্গল সম্মিলনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিহার রঞ্জন বিশ্বাসের নিকট প্রাইভেট পড়ার পর বাড়ী ফেরে। বাড়ী ফিরে পারিবারিক কলহের জের ধরে নানা বাড়ীর ঘরের গলায় ফাঁস নিয়ে আত্নহত্যা করে। বাড়ীর লোকজন দেখে নামানোর আগেই তার মৃত্যু হয়।
এব্যাপারে বালিয়াকান্দি থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































