গোয়ালন্দের কেকেএস অফিসের সামনে থেকে ৩৫ লিটর মদসহ গ্রেপ্তার ১ –
- Update Time : ০৭:০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কেকেএস সমৃদ্ধি -এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে। সেই সাথে উদ্ধার করেছে ৩৫ লিটার দেশীয় মদ।
গ্রেপ্তার হওয়া, জাহিদ শেখ গোয়ালন্দের আদর্শ গ্রামের মৃত আরজু শেখের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল বৃহস্পতিবার রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন কেকেএস সমৃদ্ধি -এর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ জাহিদ শেখকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামীর কাছ হতে ৩৫ লিটার দেশীয় মদ উদ্ধার করে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য দেশীয় মদসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































